শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৪ প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

ইসি স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৪ প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকারের কাছে।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৪ প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকারের কাছে ৪টি প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চেয়েছে।

ইসি সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সীমানা নির্ধারণ এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চারটি চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতির জন্য বিগত নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম সভা এবং জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের সঠিক তারিখ প্রয়োজন।

সিটি করপোরেশনের তথ্যের বিষয়ে ইসির চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৬ ধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে পাঁচ বছর। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

ইসির নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিল করতে হবে।

বিজ্ঞাপন