বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
ডোনাল্ড ট্রাম্পের ইরানে ‘আজ রাতেই কঠোর হামলা’ হুমকি খাগড়াছড়িতে বন্যায় বিচ্ছিন্ন সাজেক-বাঘাইছড়ি, ৪৬১ পর্যটক আটকা কক্সবাজারে পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসায় ৮ জন নিহত কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ন্যাটো সম্মেলন চলছে তুরস্কে কক্সবাজারে পাহাড়ধসে মাদরাসা, ৪ শিক্ষার্থী নিহত মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ভয়: ইরানে মার্কিন হামলা পুনরায় শুরু পাকিস্তানে আরব সাগরের ওপর নিখোঁজ বোয়িং কার্গো বিমান খোঁজা হচ্ছে ট্রাম্পের ঘোষণায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানের খার্গ দ্বীপে একাধিক বিস্ফোরণ, বেড়েছে উত্তেজনা
অপরাধ

লক্ষ্মীপুরে পাখি নিয়ে ভাইয়ের মধ্যে সংঘর্ষে মৃত্যু

লক্ষ্মীপুরে পাখি নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে।

লক্ষ্মীপুরে পাখি নিয়ে ভাইয়ের মধ্যে সংঘর্ষে মৃত্যু

লক্ষ্মীপুরের সদর উপজেলার দিলসাদপুর এলাকায় পাখি নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাই বাবু হোসেনের (১১) ছুরিকাঘাতে বড় ভাই আল আমিন (১৪) নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন রিকশা চালক জাফর আহমদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পাখি নিয়ে খেলাধুলা করার সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার জের ধরে বাবু হোসেন ঘর থেকে একটি ছুরি এনে আল আমিনকে ছুরিকাঘাত করে।

এতে আল আমিন গুরুতর আহত হন। তাকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু সন্ধ্যার কিছুক্ষণ আগে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, "জড়িতদের ধরতে অভিযান চলছে এবং ঘটনার কারণ তদন্ত করা হবে।"

বিজ্ঞাপন