বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধির ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

টানা ৩ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি চালু রেখে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ জানায়, বর্তমানে ১ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৩৪ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ২৮ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সহকারী প্রকৌশলী মো. তারেক আহমেদ জানান, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর ৭৯ দশমিক ৯ ফুট এমএসএল। তিনি বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানির স্তর আরও বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সংশ্লিষ্টদের আশা, চলমান বর্ষণ অব্যাহত থাকলে পানির স্তর আরও বৃদ্ধি পাবে এবং উৎপাদন সক্ষমতাও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন