শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২৬৫, নিখোঁজ ৫০০ মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৮

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৮ জন নিহত, আহত ৩৪ জন।

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৮

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৩৪ জন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সোমবার (২৯ জুন) দেশটির শিল্পনগরী দনিপ্রোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২৮ জন আহত হন। জাপোরিঝিয়া শহরে রাশিয়ার ড্রোন হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার হানজা জানান, আহতদের মধ্যে অনেকের মস্তিষ্কে গুরুতর আঘাত, স্প্লিন্টারের ক্ষত, হাড় ভাঙা এবং বিস্ফোরণের আঘাত রয়েছে।

এছাড়া, সুমি, ওডেসা, চেরনিহিভ, খেরসন ও খারকিভ অঞ্চলেও হামলা চালানোর অভিযোগ করেছে ইউক্রেন।

ক্রেমলিন জানিয়েছে, শান্তি চুক্তি নিয়ে ২০২৪ সাল থেকে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সরে আসবে না।

তিনি ইউক্রেনের যুদ্ধবিরতির নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন।

বিজ্ঞাপন