শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মুম্বাইতে ভূমিধসে নিহত ৬, উদ্ধারকাজ চলছে সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ বরিশাল জেলা জজ আদালতে বোমা বিস্ফোরণ, পুলিশ তদন্তে বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলায় ৬ জন নিহত কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়ালো, উদ্ধার অভিযান অব্যাহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী
খেলাধুলা

হবিগঞ্জে আর্জেন্টিনা–জর্ডান খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জে আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ দেখার সময় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

হবিগঞ্জে আর্জেন্টিনা–জর্ডান খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

হবিগঞ্জ সদর উপজেলার উচাইল স্কুলবাড়ি মাঠে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ দেখতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুর আড়াইটার দিকে এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন, তবে কেউ গুরুতর আহত হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখার জন্য স্থানীয়ভাবে স্কুলবাড়ি মাঠে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। খেলা চলাকালে দুই শিশুর চেয়ারে বসাকে কেন্দ্র করে বড়বাড়ি ও স্কুলবাড়ি এলাকার দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘দুই শিশুর চেয়ারে বসা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’

বিজ্ঞাপন