রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য: দক্ষিণ ইরানের নাগরিক অবকাঠামো ইরানের হামলার মুখে উপসাগরীয় দেশগুলো, মার্কিন হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা আক্রমণ হরমুজে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ও তল্লাশি ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর
খেলাধুলা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, ৫০ জন আহত

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, ৫০ জন আহত

হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) সকালে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে ব্রাজিল ২-০ গোলে পরাজিত হলে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। তবে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

কিন্তু বুধবার সকালে খেলা নিয়ে আবারও তর্কবিতর্ক শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন