বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

ভিনিসিউস জুনিয়রের গোলেই ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক

ভিনিসিউস জুনিয়র স্কটল্যান্ডের বিপক্ষে ২ গোল করে নতুন রেকর্ড গড়লেন।

ভিনিসিউস জুনিয়রের গোলেই ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক

২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২ গোল করে ব্রাজিলের তারকা খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র নতুন একটি রেকর্ড গড়েছেন। এই গোলের মাধ্যমে এবারের আসরের গ্রুপ পর্বের তিন ম্যাচে তার মোট গোলের সংখ্যা দাঁড়াল চারটি।

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভিনিসিউস প্রথম গোলটি করেন সপ্তম মিনিটে, স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রায়ানের পাস থেকে সহজেই বল জালে পাঠান। প্রথমার্ধের যোগ করা সময়ে তিনি আবারও গোল করেন, ব্রুনো গিমারেইসের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে দ্বিতীয় গোলটি করেন।

এই ম্যাচের আগে, ভিনিসিউস গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১ গোল এবং দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও ১ গোল করেছিলেন। ফলে, তিনি বিশ্বকাপ ইতিহাসে পঞ্চম ব্রাজিলিয়ান হিসেবে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার কৃতিত্ব অর্জন করলেন।

এর আগে, ১৯৭০ বিশ্বকাপে জর্জিনহো, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও, এবং ২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপে রোনালদো ও রিভালদো এই রেকর্ড গড়েছিলেন। উল্লেখ্য, ভিনিসিউসের আগে যতবারই এই রেকর্ড হয়েছে, সববারই বিশ্বকাপ জিতেছে ব্রাজিল।

বিজ্ঞাপন