বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার রুদ্রনগর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে তিনি বাড়ির পাশের মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয়রা পুলিশকে অবহিত করে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন