বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স–ইরাক ম্যাচ স্থগিত

ফ্রান্স–ইরাক ম্যাচ খারাপ আবহাওয়ার কারণে স্থগিত।

খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স–ইরাক ম্যাচ স্থগিত

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর ফ্রান্স–ইরাক ম্যাচ খারাপ আবহাওয়া ও বজ্রঝড়ের কারণে হাফটাইমে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার পর বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হয়।

দর্শকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ম্যাচ শুরুর আগে খারাপ আবহাওয়ার কারণে স্টেডিয়ামের গেট খুলতে প্রায় ৪০ মিনিট দেরি হয়েছিল। আয়োজকরা দর্শকদের স্টেডিয়ামে না আসার পরামর্শও দিয়েছিলেন।

পরিস্থিতির উন্নতি হলে পরে ম্যাচ শুরু হয়। বিরতির আগে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে ছিল। ১৪ মিনিটে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে ফরাসিদের আধিপত্য ছিল।

মার্কিন নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা অবিলম্বে বন্ধ রাখতে হয়। শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট পর্যন্ত নতুন করে কোনও বজ্রপাত না হলে ম্যাচ আবার শুরু করা যায়।

বিজ্ঞাপন