বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
খেলাধুলা

নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত

নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে প্রস্তুত, অনুশীলনে ফিরেছেন তিনি।

নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে প্রস্তুত

চোট কাটিয়ে ফিরে আসা নেইমার সতীর্থদের সাথে পুরোদমে অনুশীলন করেছেন। আগামী বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার এবং ভিনিসিয়াসের রসায়ন দেখার অপেক্ষায় রয়েছে ব্রাজিলের ফুটবলপ্রেমীরা।

মরক্কোর বিপক্ষে ম্যাচের ধাক্কা কাটিয়ে উঠে হাইতির বিরুদ্ধে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ব্রাজিল দল। নেইমারের অনুশীলনে ফেরার ফলে দলের সাহস বেড়েছে।

অনুশীলনের সময় নেইমারকে ওয়ার্ম-আপ, বল নিয়ে ড্রিল এবং শুটিংয়ে বেশ স্বাচ্ছন্দ্যে দেখা গেছে। স্কটল্যান্ড ম্যাচের আগে তার জন্য আরো তিনটি অনুশীলন সেশন রয়েছে, যেখানে তিনি সম্পূর্ণ প্রস্তুত হয়ে মাঠে নামার সুযোগ পাবেন, এমন আশা প্রকাশ করেছে সেলেসাও ম্যানেজমেন্ট।

ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতা বলেন, 'নেইমারের পুরোদমে অনুশীলন, দলের সাথে মাঠে ফিরতে পারায় সবাই খুশি। জাতীয় দলে সে ভীষণ গুরুত্বপূর্ণ ফুটবলার। বিশ্বকাপে তার দারুণ ইতিহাস আছে। সে এখনও আমাদের অনেক সহযোগিতা করতে পারে।'

বিজ্ঞাপন