বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক

ইরানের ফুটবলারদের মর্যাদা রক্ষার লড়াইয়ের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফুটবলারদের মর্যাদা রক্ষার লড়াইয়ের কথা তুলে ধরেছেন।

ইরানের ফুটবলারদের মর্যাদা রক্ষার লড়াইয়ের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এ কথা জানান।

আরাঘচি তার পোস্টে গত ফেব্রুয়ারিতে এক হামলায় নিহত স্কুলছাত্রীদের ছবি এবং ফুটবল বিশ্বকাপের ম্যাচের দৃশ্য একসঙ্গে ব্যবহার করেন। তিনি লেখেন, "ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র; ইরানি হিসেবে আমরা যে প্রতিটি পদক্ষেপ নিই, তা আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষার বৃহত্তর সংগ্রামের অংশ।"

পোস্টে তিনি মিনাবের শাজারেহ তাইয়্যেবেহ বালিকা বিদ্যালয়ে গত ২৮ ফেব্রুয়ারির ক্ষেপণাস্ত্র হামলার নিহতদের কথাও উল্লেখ করেন। ওই হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন স্কুলছাত্রী ও শিক্ষক।

এমন সময়ে আরাঘচি এই পোস্ট করেন, যখন একদিকে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনা চলছে। অন্যদিকে, আমেরিকা মহাদেশে বিশ্বকাপে অংশ নিয়ে ইরানের ফুটবল দল গ্রুপ পর্বের ম্যাচে সোমবার বেলজিয়ামের বিপক্ষে গোলশূণ্য ড্র করে।

বিজ্ঞাপন