ফিফা বিশ্বকাপে 'ই' গ্রুপের তৃতীয় ম্যাচে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আইভরি কোস্ট। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে আইভরি কোস্টের হয়ে গোল করেন ফ্রাঙ্ক কেসি।
ম্যাচের ৩০তম মিনিটে কেসির গোলের মাধ্যমে আইভরি কোস্ট লিড পায়। বক্সের মধ্যে জটলার ভেতর ফিরতি বলে নেওয়া শটে কেসি গোল করেন।
প্রথমার্ধে জার্মানি দুইবার বল জালে জড়ালেও সেগুলো বাতিল হয়। কাই হাভার্টজের করা দ্বিতীয় লক্ষ্যভেদের কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।
এছাড়া, এই ম্যাচে মাঠে নেমে বিশ্বকাপের ইতিহাসে গোলকিপার হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন জার্মানির ম্যানুয়েল নয়্যার।