শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ব্রাজিলের দাপুটে জয়ে হাইতিকে ৩-০ ব্যবধানে হারালো কুনা

ব্রাজিল ৩-০ ব্যবধানে হাইতিকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় পেল। কুনার জোড়া গোল ও ভিনিসিউসের গোল ছিল উল্লেখযোগ্য।

ব্রাজিলের দাপুটে জয়ে হাইতিকে ৩-০ ব্যবধানে হারালো কুনা

২০২৬ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাতেউস কুনার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হাইতির মুখোমুখি হয়। এ জয়ের ফলে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে গেছে ব্রাজিল।

কুনা ২৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন। হাইতির ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোইক্স বল ক্লিয়ার করতে গিয়ে কুনার গায়ে লাগালে তা জালে জড়িয়ে যায়। এর পর ৩৬তম মিনিটে ভিনিসিউস জুনিয়সের বাড়ানো বলে দুর্দান্ত শটে দ্বিতীয় গোলটি করেন কুনা।

প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিউস জুনিয়র তৃতীয় গোলটি করেন। সাবেক ওয়েস্ট হ্যাম মিডফিল্ডার লুকাস পাকেতার চমৎকার পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করে তিনি এটি করেন।

তবে জয় পেলেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাফিনিয়ার চোট। প্রথমার্ধেই ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

দ্বিতীয়ার্ধে হাইতি গোলের সুযোগ তৈরি করলেও ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন দারুণ এক সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন।

ম্যাচের শেষদিকে, বিশ্বকাপে অভিষেক হওয়া কিশোর ফরোয়ার্ড এন্ড্রিক গোলের দেখা পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। উল্লেখ্য, এই ম্যাচে ব্রাজিল ১৯৬২ সালের বিশ্বকাপের পর সবচেয়ে বেশি বয়সি দল নিয়ে খেলতে নামে, যার গড় বয়স ৩০ বছর ১৯০ দিন।

বিজ্ঞাপন