শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র।

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে উঠল যুক্তরাষ্ট্র

ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে পরাজিত করে নকআউট পর্বে প্রবেশ করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে তারা পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ দলে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

সিয়াটলের লুমেন ফিল্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় মার্কিনীরা। চোটের কারণে দলের তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ খেলতে না পারলেও, যুক্তরাষ্ট্রের আক্রমণের গতি কমেনি।

১১ মিনিটে মার্কিন ফরোয়ার্ড বালোগানের বাড়ানো ক্রস থেকে অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস আত্মঘাতী গোল করেন। এর ফলে যুক্তরাষ্ট্র প্রথম গোলের সুবিধা লাভ করে।

বিরতির ঠিক আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় গোলটি পায়। সের্হেনিও দেস্তের জোরালো শট ডিবক্সে প্রতিপক্ষের গায়ে লেগে উপরে উঠে গেলে, অ্যালেক্স ফ্রিম্যান হেডারে বল জালে পাঠান। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও, ভিএআর পর্যালোচনায় তা বৈধ ঘোষণা করা হয়।

১৯৩০ সালের পর এই প্রথম ফিফা বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতল যুক্তরাষ্ট্র, যা ৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছে। মাওরিসিও পচেত্তিনোর দলের প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে।

যদিও স্বাগতিকরা নকআউট পর্বে উঠেছে, গ্রুপ সেরা হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। ডি-গ্রুপে শীর্ষস্থান দখল করে রাখা যুক্তরাষ্ট্রের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন