শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির হ্যাট্রিকে আর্জেন্টিনার জয় উদযাপন নাদিয়া-নাঈমের

মেসির হ্যাট্রিকে আর্জেন্টিনার জয় উদযাপন করলেন নাদিয়া ও নাঈম।

মেসির হ্যাট্রিকে আর্জেন্টিনার জয় উদযাপন নাদিয়া-নাঈমের

যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ সরাসরি উপভোগ করেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ ও তাঁর স্বামী অভিনেতা এফ এস নাঈম। বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির হ্যাট্রিকের ফলে আর্জেন্টিনার বড় জয় উদযাপন করেন তারা।

ম্যাচ শেষে নাদিয়া ফেসবুকে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায়, গ্যালারিতে বসে আর্জেন্টিনার জয় উদযাপন করছেন তারা। নাদিয়ার পরনে ছিল আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, আর নাঈম পরেছিলেন আকাশি রঙের টি-শার্ট।

নাদিয়া ম্যাচ দেখতে যাওয়ার আগে ফেসবুকে লেখেন, ‘আর মাত্র কয়েক ঘণ্টা পর দেখা হচ্ছে লিওনেল মেসি তোমার সাথে। তোমার লাখো বাংলাদেশী ভক্তের ভালোবাসা সাথে নিয়ে আমি আসছি সরাসরি খেলা উপভোগ করতে স্টেডিয়ামে।’

নাদিয়ার পোস্টের পর অনেক ভক্ত তাদের অভিজ্ঞতার প্রশংসা করেন। একজন মন্তব্য করেন, ‘জীবন সার্থক, বসের খেলা সামনে থেকে দেখা।’ অন্য একজন লেখেন, ‘ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন, অভিনন্দন।’

তবে সকল নেটিজেন আর্জেন্টিনার জয়ে সমান উচ্ছ্বসিত ছিলেন না। একজন মন্তব্য করেন, ‘একটু ধীরে লাফান! প্রতিপক্ষের অর্ধেক খেলোয়াড় ইনজুরিতে।’

নাদিয়া ও নাঈম ২০১৬ সালের ১৫ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ এক দশক ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিশ্বকাপের আমেজ উপভোগ করছেন।

বিজ্ঞাপন