সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বিশ্বকাপে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৩-১ লিড

বিশ্বকাপে কুরাসাওয়ের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে জার্মানি।

বিশ্বকাপে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৩-১ লিড

ফিফা বিশ্বকাপের 'ই' গ্রুপের ম্যাচে প্রথমার্ধ শেষে কুরাসাওয়ের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে জার্মানি। রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে জার্মানির পক্ষে গোল করেন এনমেচা, নিকো শ্লটারবেক ও কাই হাভার্টজ।

ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই এনমেচার গোলে লিড পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে কুরাসাও ম্যাচে ফিরতে দেরি করেনি। ১৪ মিনিট পর লিভানো কোমেনেনসিয়া বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান।

জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক ৩৮তম মিনিটে কর্নার থেকে সহজ হেডে গোল করে দলের লিড পুনরুদ্ধার করেন। প্রথমার্ধের শেষের দিকে কাই হাভার্টজ পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন।

প্রথমার্ধ শেষে জার্মানি ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে কিভাবে ম্যাচের ফলাফল হয়, সেটি এখন দেখার বিষয়।

বিজ্ঞাপন