২০২৬ বিশ্বকাপের হেক্সা মিশনের শুরুতে আজ মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ফলাফল নিয়ে স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিল সমর্থকরা।
কিন্তু ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এখনই হাল ছেড়ে দিতে নারাজ। তিনি বলেন, "প্রথম ম্যাচেই তো আর বিশ্বকাপ জেতা যায় না।" মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্র নিয়ে বিচলিত নন তিনি এবং বিশ্বাস করেন, পরের ম্যাচে তাঁর দল ঘুরে দাঁড়াবে।
আনচেলত্তি আরও বলেন, "প্রথমার্ধে দল ভালো খেলেনি। আমরা অপ্রয়োজনীয় ফাউল করেছি এবং অনেক বল হারিয়েছি। তবে দ্বিতীয়ার্ধে দলের পারফরমেন্স ভালো হয়েছে। আত্মবিশ্বাস হারানো যাবে না।"
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও প্রথম ম্যাচের ফলাফল নিয়ে আশাবাদী। তিনি জানান, "এটি আমাদের প্রথম ম্যাচ ছিল এবং প্রতিপক্ষও শক্তিশালী। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবে পিছিয়ে পড়েও ড্র করায় দলের আত্মবিশ্বাস বাড়বে।"
ভিনিসিয়াস আরও বলেন, "চ্যাম্পিয়ন হতে হলে আমাদের অনেক উন্নতি করতে হবে।"