সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

সাকিব আল হাসান ব্রাজিলের জার্সি পরে খেলা দেখলেন

সাকিব আল হাসান ব্রাজিলের জার্সি পরে খেলা দেখলেন, তবে মনে মনে মরক্কোর সাপোর্টার ছিলেন।

সাকিব আল হাসান ব্রাজিলের জার্সি পরে খেলা দেখলেন

বাংলাদেশের তারকা অলরাউন্ড ক্রিকেটার সাকিব আল হাসান ফুটবলে আর্জেন্টিনা এবং লিওনেল মেসির বড় সমর্থক। তবে এবারের বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, টিকিট জোগাড় করতে পারলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের খেলা দেখবেন ব্রাজিলের জার্সি পরে।

রোববার (১৪ জুন) নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচে সাকিব নেইমারের স্বাক্ষর করা ব্রাজিলের জার্সি পরে হাজির হন।

ম্যাচ শেষে সাকিব বলেন, "খেলা ভালোই এনজয় করেছি। ব্রাজিলের জার্সি পরলেও মনে মনে মরক্কোর সাপোর্টার ছিলাম।"

নেইমারের স্বাক্ষর করা জার্সি নিয়ে সাকিব জানান, "এটি রবিন ভাই দিয়েছে। তা না হলে পরা হতো না।"

তিনি আরো বলেন, "আমি ফুটবল বিশেষজ্ঞ নই। খেলা দেখতে এসেছি, ভালোই লেগেছে। তবে, মরক্কো ভালো খেলেছে।"

এর আগে, নেইমারের বন্ধু রবিন মিয়া সাকিবের সঙ্গে ব্রাজিলের জার্সি পরিহিত একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করে লেখেন, "ভাই কি আসলেই পল্টি মারলো?"

বিজ্ঞাপন