২০২৬ ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়া আজ তুরস্কের বিরুদ্ধে ২-০ গোলের বিশাল জয় অর্জন করেছে, যা ইতিহাসের পাতায় একটি মানবিক গল্প হিসেবে লেখা থাকবে।
শরণার্থী শিবির থেকে উঠে আসা তিন ফুটবলার মোহাম্মদ তুরে, নেস্তরি ইরানকুন্ডা এবং আওয়ার মাবিল এই ম্যাচে অস্ট্রেলিয়ার আক্রমণভাগের দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে ইরানকুন্ডা এবং তুরে বিশ্বকাপে অভিষেক করেছেন।
নেস্তরি ইরানকুন্ডা, যিনি তানজানিয়ার একটি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন, ম্যাচের ২৭ মিনিটে অসাধারণ একটি গোল করে অস্ট্রেলিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে কনর মেটকাফের দূরপাল্লার শটে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে লিড নেয়। তুরস্ক গোলের জন্য মরিয়া হলেও শেষ পর্যন্ত তারা অস্ট্রেলিয়ার জালে বল প্রবেশ করাতে পারেনি।
অস্ট্রেলিয়ায় অভিবাসীদের আবাসন সংকটের মধ্যে এই তিন আফ্রিকান তরুণ ফুটবলাররা এখন দেশটির নকআউট পর্বে যাওয়ার মূল ভরসা হয়ে উঠেছেন। মোহাম্মদ তুরে বলেন, "অস্ট্রেলিয়া আমাদের বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে। দেশের জন্য অবদান রাখা হলো সেই ঋণ শোধ করার সেরা উপায়।"