সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ আজ রাত ১১টায়

আজ রাত ১১টায় জার্মানি মুখোমুখি হচ্ছে কুরাসাওয়ের।

জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ আজ রাত ১১টায়

বিশ্বকাপের অন্যতম সফল দল জার্মানি আজ রাতে মুখোমুখি হচ্ছে কুরাসাওয়ের। ফিফা র‍্যাঙ্কিংয়ে জার্মানি ১০ নম্বরে এবং কুরাসাও ৮২ নম্বরে অবস্থান করছে। এই ম্যাচটি 'পিপীলিকার সঙ্গে হাতির' লড়াই হিসেবে দেখা হচ্ছে।

আজ ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ। কুরাসাও, যার জনসংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার এবং আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার, নেদারল্যান্ডসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে তাদের সাম্প্রতিক ফর্ম ভালো নয়; শেষ পাঁচ ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে জয় পেয়েছে।

অন্যদিকে, জার্মানি দারুণ ফর্মে রয়েছে। জুলিয়ান নাগেলসম্যানের অধীনে তারা শেষ পাঁচটি প্রীতি ম্যাচে জয়লাভ করেছে এবং ১৮টি গোল করেছে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর এবার নিজেদের হারানো মর্যাদা ফিরে পেতে মরিয়া 'ডাই ম্যানশাফটরা'।

গ্রুপ ই-তে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় জার্মানি। নাগেলসম্যান তরুণ তারকা জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজকে কেন্দ্র করে দল গড়েছেন। মিডফিল্ডার লেওন গোরেৎসকা বলেন, "আমরা বিষয়গুলো ঠিক করতে চাই। আগের ব্যর্থতার স্মৃতি আমাদের প্রভাবিত করে না, তবে সমর্থকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে চাই।"

কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট, যিনি ৭৮ বছর বয়সী এবং তিনটি বিশ্বকাপ কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে, তার দলকে নিয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন। মিডফিল্ডার লিভানো কোমেনেন্সিয়া বলেন, "ম্যাচ শুরু হলে সবকিছুই সম্ভব— এখানে বড়-ছোট বলে কিছু নেই।"

আজকের ম্যাচে জার্মানির সম্ভাব্য একাদশে রয়েছেন: ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিচ, জোনাথন তাহ, নিকো শ্লোটারবেক, ডেভিড রাউম, লিওন গোরেটজকা, আলেকসান্ডার পাভলোভিক, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান উইর্টজ এবং কাই হাভার্টজ। কুরাসাওয়ের সম্ভাব্য একাদশে রয়েছেন: এলয় রুম, জুরলেন গাড়ি, রিচেলি বাজোয়ার, আরমান্দো ওবিস্পো, শেরেল ফ্লোরানাস, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেন্সিয়া, ডেভেরন ফনভিল, জুনিনহো বাকুনা, জার্গেন লোকাডিয়া এবং তাহিথ চং।

বিজ্ঞাপন