সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

জার্মানির বিশ্বকাপ অভিযানে ফিরলেন গোলকিপার নয়্যার

জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন গোলকিপার নয়্যার, প্রথম ম্যাচে কুরাসাওয়ের মোকাবিলা করবে তারা।

জার্মানির বিশ্বকাপ অভিযানে ফিরলেন গোলকিপার নয়্যার

অবসর থেকে ফিরে জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিয়েছেন ২০১৪ সালের গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

তিনি চলতি বিশ্বকাপে দলের প্রথম ম্যাচের একাদশেও জায়গা করে নিয়েছেন। আগামী রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে জার্মানি।

এটি জার্মানির জার্সিতে নয়্যারের ১২৫তম ম্যাচ হবে। চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগে দুটি প্রীতি ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারেননি। তার জায়গায় অলিভার বাউম্যান খেলার জন্য প্রস্তুত ছিলেন।

নয়্যার দলের সঙ্গে ফিরে আসায় জার্মানির জন্য স্বস্তি ফিরেছে। পূর্ববর্তী দুই বিশ্বকাপে প্রথম ম্যাচে মেক্সিকো ও জাপানের কাছে পরাজয়ের অভিজ্ঞতা রয়েছে জার্মানদের। এবার তারা সেই হারের 'জুজু' কাটিয়ে বড় জয় নিয়ে আসর শুরু করতে চায়।

ম্যাচে জার্মানির অধিনায়ক জশুয়া কিমিখ রাইট-ব্যাক পজিশনে খেলবেন। রক্ষণে তার সঙ্গে থাকবেন জোনাথন তাহ, নিকো শ্লটারবেক ও নাথানিয়েল ব্রাউন। মিডফিল্ড সামলাবেন আলেকসান্ডার পাভলোভিচ ও ফেলিক্স নমেচা। মূল স্ট্রাইকার কাই হাভার্টজের ঠিক পেছনে খেলবেন ফ্লোরিয়ান উইর্টজ, জামাল মুসিয়ালা এবং লেরয় সানে।

জার্মান একাদশ: নয়্যার, কিমিখ, তাহ, শ্লটারবেক, ব্রাউন, নমেচা, পাভলোভিচ, সানে, মুসিয়ালা, উইর্টজ এবং হাভার্টজ।

বিজ্ঞাপন