আজ যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮১তম জন্মদিন। এই বিশেষ দিনটি উপলক্ষে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি জন্মদিনটি নিয়ে খুশি নন।
১১ জুন, হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে না, কারণ, এই জন্মদিনটা নিয়ে আমি খুশি নই। এটা এমন একটা সংখ্যা, যেটা নিয়ে আমি কখনো খুব বেশি ভাবিনি।'
অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের এডমিনিস্ট্রেটর ডা. মেহমেত ওজ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ডা. ওজ ট্রাম্পকে ইউএফসি ইভেন্টের অক্টাগন সেটআপের বিষয়ে প্রশ্ন করেন।
ট্রাম্প জানান, ১৪ জুন অনুষ্ঠিতব্য ইউএফসি আয়োজনটি যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের অংশ, যা একই সঙ্গে তার জন্মদিন ও ফ্ল্যাগ ডে'র সঙ্গেও মিলে যাচ্ছে।
তিনি আরও বলেন, সেখানে একটি ফাইট হবে। বয়স নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প বলেন, তিনি নিজেকে এখনো আগের মতোই অনুভব করেন এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে সমালোচনা করেন।
ট্রাম্প হাস্যরস করে বলেন, তিনি সবসময় স্বাস্থ্যকর খাবার খান না, বরং কখনো কখনো বার্গার ও সফট ড্রিংকস খেতে পছন্দ করেন। তার ভাষায়, 'হয়তো জাঙ্ক ফুডই ভালো'।