সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চতুর্থবার প্রেসিডেন্ট পদে লড়তে চান ট্রাম্প

ট্রাম্প চতুর্থবার প্রেসিডেন্ট পদে লড়তে চান বলে জানিয়েছেন।

চতুর্থবার প্রেসিডেন্ট পদে লড়তে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় সময় এক নৈশভোজে সাংবাদিকদের সাথে রসিকতা করে তিনি এ কথা জানান।

এসময় ট্রাম্পের মাথায় 'ট্রাম্প ২০২৮' নির্বাচনের ক্যাপ ছিল। তিনি বলেন, "আমরা সবাই ভালো কাজ করেছি। আর আমি সাংবাদিকদের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে এবং তাদের খবরের রেটিং বাঁচাতে একটা বড় সিদ্ধান্ত নিয়েছি।"

ট্রাম্প রসিকতার সুরে বলেন, "আমি চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছি। আর আমি এটা করবই! সত্যি বলতে, আমি তো তিনবারই জিতেছি। আর পরেরবারও জিততেই লড়ব।"

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, একই ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারবেন না। তবে ট্রাম্প পূর্বে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছেন।

বিজ্ঞাপন