সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ

মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন।

মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। শনিবার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ায় স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরির বিষয়টি বিবেচনায় নিয়ে মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

বর্তমান রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। একই সাংগঠনিক বাস্তবতা ও প্রেক্ষাপট বিবেচনায় কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনের আদর্শ, নীতি ও সাংগঠনিক স্বচ্ছতা অক্ষুণ্ন রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ছাত্র ইউনিয়নের নীতিমালা অনুযায়ী, একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব একযোগে পালন সংগঠনের সাংগঠনিক কাঠামো ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

বিদায়ী নেতাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতাও কামনা করেছে ছাত্র ইউনিয়ন।

বিজ্ঞাপন