সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলায় গ্যাং প্রধান নিহত

ভেনেজুয়েলার গ্যাং প্রধান নিনো গেরেরো মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন।

ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলায় গ্যাং প্রধান নিহত

ভেনেজুয়েলার কুখ্যাত ত্রেন দে আরাগুয়া গোষ্ঠির প্রধান নিনো গেরেরো মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার দাবি করেছেন এবং জানান যে, এটি মার্কিন সাউদার্ন কমান্ডের নির্দেশে পরিচালিত হয়।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, অভিযানে ভেনেজুয়েলার মিত্রদের সহযোগিতা ছিল। তিনি আরো দাবি করেন যে, ত্রেন দে আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে এই অভিযান চালিয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের মতে, নিনো গেরেরো এই গোষ্ঠির আন্তর্জাতিক কার্যক্রম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ত্রেন দে আরাগুয়া সংগঠনটি তাদের বিরুদ্ধে অপরাধ ও সহিংস কর্মকাণ্ডে জড়িত।

এটি লাতিন আমেরিকার অন্যতম কুখ্যাত গোষ্ঠি, যা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রমের জন্য পরিচিত।

বিজ্ঞাপন