শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টা, বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ

বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টা, বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক।

বাজেটে জনগণকে স্বস্তি দেওয়ার প্রচেষ্টা, বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ

২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে শুক্রবার (১২ জুন) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পর্যালোচনা অনুষ্ঠানে মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচক চাপের মুখে রয়েছে, যা বিশাল বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ফাহমিদা খাতুন জানান, গত আট মাস ধরে মূল্যস্ফীতির উচ্চ হার বিরাজ করছে। বর্তমান সরকার এ হারকে সাড়ে ৭ শতাংশে আনতে চায়, কিন্তু গড় মূল্যস্ফীতি যেখানে সাড়ে ৮ শতাংশ এবং এপ্রিলে ৯ দশমিক ৪ শতাংশ ছিল, সেখানে এ লক্ষ্য বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেন তিনি।

এনবিআরের কাঁধে রাজস্ব আয়ের বিশাল চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫৪ শতাংশ প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে লক্ষ্য অর্জনে, যা সংস্কার এবং অটোমেশন ছাড়া প্রায় অসম্ভব।

ব্যাংকিং খাতের পরিস্থিতি ভালো নয় এবং রফতানিতে সুবাতাসের অভাব রয়েছে। জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ছয় শতাংশ অর্জনের কথা বলা হলেও বিবিএসের তথ্য অনুযায়ী, এটি বর্তমানে ৪ শতাংশের কিছু বেশি।

সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, বাজেটের বড় অংশের ব্যয় এবং বাজেট ঘাটতির বিষয়গুলো নিয়ে সরকারকে ভাবতে হবে। স্বচ্ছতা আনতে না পারলে বাজেটের সুফল মিলবে না। তিনি মন্তব্য করেন, কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সৎ করদাতা ও ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন।

বিজ্ঞাপন