শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বেসরকারি চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন সুবিধা ঘোষণা

বেসরকারি চাকরিজীবীদের জন্য নতুন পেনশন সুবিধা ঘোষণা, ৩০% গ্র্যাচুইটি পাওয়া যাবে।

বেসরকারি চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন সুবিধা ঘোষণা

বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধার ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণকারীরা অবসরে যাওয়ার সময় নিজেদের জমা করা মোট অর্থের ৩০ শতাংশ এককালীন ‘গ্র্যাচুইটি’ হিসেবে তুলতে পারবেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, এই নতুন সুবিধার মাধ্যমে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত মাসিক পেনশনের পাশাপাশি একটি বড় অঙ্কের অর্থ পাবেন। এটি তাদের ভবিষ্যৎ জীবনযাপন ও জরুরি প্রয়োজন মেটাতে সহায়ক হবে।

সরকার নারীদের, প্রবীণদের ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাজেটে এসব সুবিধা বৃদ্ধির জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত বাজেট পাস হলে দেশের সুবিধাবঞ্চিত মানুষের সামাজিক নিরাপত্তা বলয় বাড়বে।

বিজ্ঞাপন