বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
অর্থনীতি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার নতুন দিগন্ত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার নতুন দিগন্ত

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার করতে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নবনিযুক্ত আন্ডার সেক্রেটারি অব এনার্জি কাইল হাউসভিট নেতৃত্ব দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক জ্বালানি প্রযুক্তির আদান-প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বৈঠকে আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

এছাড়া, বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য।

বিজ্ঞাপন