শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রাজধানীতে চালের দাম বেড়েছে, সবজিতে স্বস্তির ছোঁয়া

রাজধানীর বাজারে চালের দাম বেড়েছে, তবে সবজিতে কিছুটা স্বস্তি ফিরেছে।

রাজধানীতে চালের দাম বেড়েছে, সবজিতে স্বস্তির ছোঁয়া

রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজারে এ চিত্র দেখা গেছে।

বাজারে চালের কেজিতে দুই টাকা বৃদ্ধি হয়েছে। বিশেষ করে পোলাওয়ের চালের দাম ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে, যা পাঁচ থেকে দশ টাকা বেড়েছে।

মাছ ও সোনালি মুরগির দামও বেড়েছে। সোনালি মুরগির দাম কেজিতে ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়ে ৩২০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গ্রীষ্মকালীন সবজি যেমন পটল, ঝিঙ্গে, করলা এবং বরবটির কেজি ২০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রতিপিচ লাউয়ের দাম ৩০-৫০ টাকা।

ক্রেতারা জানিয়েছেন, নিয়মিত তদারকি থাকলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব।

বিজ্ঞাপন