ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি দাবি করেছেন যে, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর এখনও ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন যেখানে বলা হয়েছে যে ইরানের নৌবাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাইয়ারি বলেন, "হরমুজ প্রণালির পশ্চিমাংশ, পুরো প্রণালিটি এবং পারস্য উপসাগর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, "আমাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না।" যুক্তরাষ্ট্রের দাবি সম্পর্কে তিনি বলেন, "যদি তারা সত্যিই সাহসী হয় তাহলে সামনে এসে দেখাক।"
অ্যাডমিরাল সাইয়ারি বলেন, "এই অঞ্চলে আমাদের শক্তি ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।"