মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
আন্তর্জাতিক

বুলগেরিয়ায় ৬ দেশের অংশগ্রহণে বহুজাতিক সামরিক মহড়া

বুলগেরিয়ায় অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ায় ৬ দেশের সেনাবাহিনী অংশগ্রহণ করে।

বুলগেরিয়ায় ৬ দেশের অংশগ্রহণে বহুজাতিক সামরিক মহড়া

বুলগেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে বহুজাতিক সামরিক মহড়া, যেখানে ন্যাটোভুক্ত ছয়টি দেশের দেড় হাজারেরও বেশি সেনা অংশগ্রহণ করে। শুক্রবার (১২ জুন) 'স্ট্রাইক ব্যাক টুয়েন্টি সিক্স' নামের এই মহড়ায় আধুনিক যুদ্ধকৌশল ও পারস্পরিক সক্ষমতা প্রদর্শন করা হয়।

এই যৌথ মহড়াটি বুলগেরিয়া সেনাবাহিনীর 'সেকেন্ড তুন্দঝা মেকানাইজড ব্রিগেড' এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিক বুলগেরিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, তুরস্ক ও রোমানিয়ার সশস্ত্র বাহিনী অংশ নেয়।

মহড়ায় ন্যাটোর অত্যাধুনিক ট্যাংক, সাঁজোয়া যানসহ প্রায় ৪ শতাধিক যুদ্ধযান ব্যবহার করা হয়। বর্তমান যুদ্ধক্ষেত্রের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে বিভিন্ন ধরনের ড্রোন ও মনুষ্যবিহীন আকাশযানের কার্যকারিতা ও সক্ষমতা যাচাই করা হয়।

এছাড়া, মহড়ার অংশ হিসেবে সরাসরি গোলাবর্ষণের প্রশিক্ষণও পরিচালনা করেন সেনারা। এই সামরিক মহড়ায় উপস্থিত ছিলেন বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিমিতার স্তোয়ানভ।

বিজ্ঞাপন