মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

পাকিস্তানের মুজাফফরাবাদে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত।

পাকিস্তানে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে ১০ জুন বুধবার একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির সেনাবাহিনীর ‘এমআই-১৭’ হেলিকপ্টারটি উড্ডয়ন করার পরপরই দুর্ঘটনাটি ঘটেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) দুর্ঘটনার বিষয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যানুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে এই বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির। তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

‘এমআই-১৭’ হেলিকপ্টারগুলো রুশ প্রযুক্তিতে তৈরি এবং চার টন (৪,০০০ কেজি) পর্যন্ত মালামাল কিংবা তিন ক্রুসহ প্রায় ৩০ জন সেনা সদস্য বহনে সক্ষম। গত বছরের সেপ্টেম্বর মাসেও (২০২৫) পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের দিয়ামের জেলায় একই মডেলের একটি সেনা হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছিল।

বিজ্ঞাপন