মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

ইরানের দাবি: মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি 'এমকিউ-৯' ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

১০ জুন বুধবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের আকাশসীমায় ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

এছাড়া, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে তারা। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এই হামলা চালানো হয়।

আইআরজিসির দাবি, মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাতে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে।

মার্কিন হামলায় সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বামানি এলাকায় দুটি পানির ট্যাংক ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘আত্মরক্ষামূলক’ হামলা শেষ হওয়ার ঘোষণা দেয়। সেন্টকম জানায়, হরমুজ প্রণালির কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন