মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ১৩

আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন শিশু রয়েছে। আজ বুধবার আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তানের এ হামলায় ১৩ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৪ জন, যাদের সবাই নারী ও শিশু।’ তিনি জানান, পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশের বেসামরিক লোকজনের ঘরবাড়িতে হামলা চালায়।

পাকিস্তানের সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে তৎপরতা চালানো ‘সন্ত্রাসীদের’ আস্তানা ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে।

পাকিস্তান সরকার অভিযোগ করেছে যে, তালেবান সরকার পাকিস্তানজুড়ে বিভিন্ন হামলার পরিকল্পনা করা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তবে তালেবান এ অভিযোগ অস্বীকার করে আসছে, তাদের দাবি পাকিস্তানে সন্ত্রাসবাদের বিষয়টি দেশটির অভ্যন্তরীণ সমস্যা।

নতুন করে সংঘাত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। একসময়ের মিত্র কিন্তু বর্তমানে শত্রুভাবাপন্ন এই দুই দেশ গত ফেব্রুয়ারিতে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছিল। এরপর গত মার্চে চীন এ দ্বন্দ্বের অবসান ঘটাতে মধ্যস্থতার চেষ্টা করার পর দুই দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে দুই দেশের সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৯৭ জন।

বিজ্ঞাপন