মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।

ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স দাবি করেছেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে দেশটি। তিনি বলেন, এই চুক্তি আগামী সপ্তাহেই সম্পন্ন হতে পারে, আবার কয়েক মাসও লাগতে পারে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স জানান, 'আমি মনে করি, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই আমরা অনেক কিছু জানতে পারবো।' তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানকে উল্লেখ করে বলেন, দেশটি অর্থনৈতিকভাবে লাভজনক এবং দীর্ঘমেয়াদে কার্যকর একটি চুক্তির জন্য প্রস্তুত রয়েছে।

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, চুক্তির লক্ষ্য শুধু বর্তমান পরিস্থিতি মোকাবিলা করা নয়; বরং ভবিষ্যতে ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে জন্য একটি কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।

তিনি বলেন, 'আমাদের নীতির মূল লক্ষ্য এটিই। সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি বলে মনে করি, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছে এবং আমরা তা চালিয়ে যাব।'

বিজ্ঞাপন