শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ১০০ দিনে ট্রাম্পের চ্যালেঞ্জ, বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত

ইরান যুদ্ধের ১০০ দিনে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যত প্রশ্নের মুখে, বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত।

ইরান যুদ্ধের ১০০ দিনে ট্রাম্পের চ্যালেঞ্জ, বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত

শততম দিন পূর্ণ করল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর নামমাত্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলমান রয়েছে হামলা পাল্টা হামলা। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যত ও বিশ্ববাসীর ওপর যুদ্ধের প্রভাবের বিশ্লেষণ। চলতি বছরের ফেব্রুয়ারিতে পারমাণবিক ইস্যুতে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু বৈঠক চলাকালীনই ২৮ ফেব্রুয়ারি দ্বিমুখী আক্রমণের মুখে পড়ে ইরান।

যুদ্ধের ১০০ দিনে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ও সামরিক সমীকরণ পাল্টে গেছে। এই যুদ্ধের ফলে নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট বিপর্যস্ত হয়ে পড়েছে।

যুদ্ধবিরতি ঘোষিত হলেও মধ্যপ্রাচ্যজুড়ে পরিস্থিতি থমথমে রয়েছে। যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছেন। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, মাত্র ১৬ শতাংশ ভোটার মনে করেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয় পেয়েছে।

এছাড়া, রিপাবলিকান পার্টির মধ্যেও এই যুদ্ধ নিয়ে মতবিরোধ দেখা গেছে। দলের অনেক নেতা-কর্মী মনে করেন, ইরানে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর। এতে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যত হুমকিতে পড়তে পারে বলেও মত বিশ্লেষকদের।

ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনেও পড়ছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় দাম বেড়েছে জ্বালানির এবং বেড়েছে জীবনযাত্রার ব্যয়। এই কারণে যুদ্ধকে আর শুধু পররাষ্ট্রনীতির বিষয় নয়, বরং বিশ্বজুড়ে সাধারণ মানুষের দুর্ভোগ হিসেবেও দেখা হচ্ছে।

বিজ্ঞাপন