উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আগামী পাঁচ বছরে দেশের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা আড়াই গুণ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। রোববার (৭ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
কিম জং উন গোলাবারুদ কারখানা পরিদর্শনকালে সেখানে অস্ত্রশস্ত্র উৎপাদনের বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় কারখানায় মিসাইলের মূল কাঠামোর মতো কিছু গোলাবারুদও দেখা গেছে, যা ইয়োনহাপ নিউজ এজেন্সি রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এদিকে, আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরে আসছেন। বেইজিং জানিয়েছে, তিনি কিমের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে চীন।