বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক

হরমুজে মার্কিন বাহিনীর হাতে ইরানের ২ ড্রোন ধ্বংস

হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী দুটি ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে।

হরমুজে মার্কিন বাহিনীর হাতে ইরানের ২ ড্রোন ধ্বংস

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালিতে দুইটি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই ড্রোনগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করছিল।

শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়। তারা দাবি করে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী 'একদিকমুখী আক্রমণকারী' দুইটি ড্রোন ভূপাতিত করেছে।

সেন্টকম আরো জানায়, ইরানের 'আগ্রাসন প্রতিহত করতে' যুক্তরাষ্ট্রের সেনারা সর্বদা প্রস্তুত রয়েছে। শুক্রবার (৫ জুন) আরও চারটি আক্রমণকারী ড্রোন ধ্বংস করার দাবি করা হয়েছিল।

বিজ্ঞাপন