বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি অর্থ আরব দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা

যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা অর্থ আরব দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা করছে।

যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি অর্থ আরব দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা

যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা অর্থ আরব দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা করছে। রোববার সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত আরব দেশগুলোর অবকাঠামো মেরামতের জন্য এই অর্থ ব্যবহার করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আরব দেশগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন।

বেসেন্ট জানান, ভবিষ্যতে যেকোনো ধ্বংসযজ্ঞের মেরামতের জন্যও যুক্তরাষ্ট্র ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে। বর্তমানে কুয়েত ও বাহরাইনে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই তথ্য সামনে এসেছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, তিন মাস ধরে চলা যুদ্ধের অবসানের জন্য প্রস্তাবিত শান্তিচুক্তির মধ্যে যুক্তরাষ্ট্রের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্তির বিষয়টি দুই পক্ষের ভঙ্গুর যুদ্ধবিরতিতে নতুন করে অস্বস্তির কারণ হতে পারে।

বিজ্ঞাপন