মার্কিন প্রতিনিধি পরিষদে ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে। বুধবার হাউজ অব রিপ্রেজেন্টিটিভসে পাস হওয়া ওয়ার পাওয়ার্স রেজোলিউশনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ রাখতে হবে।
ডেমোক্র্যাটদের নেতৃত্বে এই প্রস্তাবে সমর্থন জানান চারজন রিপাবলিকান আইনপ্রণেতাও। ভোটাভুটির ফলাফল অনুযায়ী, প্রস্তাবটির পক্ষে ২১৫টি ভোট পড়ে, বিপক্ষে ২০৮টি ভোট পড়ে।
যদিও কংগ্রেসে পাস হওয়া এই প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের সই প্রয়োজন। ধারণা করা হচ্ছে, তিনি তাঁর ভেটো ক্ষমতা ব্যবহার করবেন।
এদিকে, শনিবার ১০০তম দিনে পৌঁছাবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। মে মাস পর্যন্ত পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ২ হাজার ৯০০ কোটি ডলার। বিশেষজ্ঞদের মতে, এই ব্যয়ের পরিমাণ ১ লাখ কোটি ডলারেরও বেশি হতে পারে।