মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

আলবেনিয়ায় বিলাসবহুল রিসোর্টের বিরুদ্ধে ৪ দিনের বিক্ষোভ

আলবেনিয়ায় বিলাসবহুল রিসোর্টের বিরুদ্ধে ৪ দিনের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আলবেনিয়ায় বিলাসবহুল রিসোর্টের বিরুদ্ধে ৪ দিনের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলিয়ন ডলারের একটি বিলাসবহুল রিসোর্ট পরিকল্পনার বিরুদ্ধে আলবেনিয়ায় টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে। রাজধানী তিরানার সড়কে হাজার হাজার সাধারণ মানুষ ও পরিবেশবাদী আন্দোলনকারী প্রতিবাদে নেমে এসেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) অনুষ্ঠিত বিক্ষোভটি ছিল সবচেয়ে ব্যাপক ও তীব্র। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই প্রকল্পের অনুমোদন বাতিলের দাবি জানান।

বিক্ষোভের মূল কারণ হলো, কুশনারের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাফেইনিটি পার্টনার্স একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এসেছে, যা আলবেনিয়ার উপকূলীয় এলাকা ভিয়োসা নার্তার দ্বীপের সুরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীদের অভয়ারণ্য ধ্বংস করে বিশাল রিসোর্ট নির্মাণের উদ্যোগ নিয়েছে।

পরিবেশবাদীদের মতে, এই রিসোর্ট নির্মাণ হলে ওই অঞ্চলের জীববৈচিত্র্য ও বিরল প্রজাতির প্রাণীদের অস্তিত্ব বিপন্ন হবে। আন্দোলনকারীরা প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করে এমন পুঁজিপতি-সমর্থিত প্রকল্প মেনে নেওয়ার পক্ষে নন।

তারা অবিলম্বে এই বিলিয়ন ডলারের বিলাসবহুল রিসোর্ট পরিকল্পনা বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী এডি রামার সরকার এখন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে রয়েছে।

বিজ্ঞাপন