মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কিউবার প্রেসিডেন্টের ওপর নিষেধাজ্ঞা

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ জুন) ওয়াশিংটনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

নিষেধাজ্ঞার আওতায় কিউবার প্রেসিডেন্টের স্ত্রী এবং তার সাথে সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তি ও সংস্থাও রয়েছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ কিউবার কমিউনিস্ট সরকার পরিবর্তনের লক্ষ্যে চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল মার্কিন নিষেধাজ্ঞার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, "ওয়াশিংটনের এই বৈরী পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান সংঘাত ও উত্তেজনাকে আরও বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।"

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই কিউবার কমিউনিস্ট শাসনব্যবস্থা উপড়ে ফেলতে অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। সম্প্রতি কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে বিচার প্রক্রিয়াও শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন