বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
আন্তর্জাতিক

ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু

ক্রোয়েশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত, দুইজনের ভাগ্য অনিশ্চিত।

ক্রোয়েশিয়ায় বিমান বিধ্বস্ত, ৪ জনের মৃত্যু

ক্রোয়েশিয়ার মেদুলিন টাউনের কাছে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে চারজন আরোহী প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বিধ্বস্ত বিমানটি জার্মানির মালিকানাধীন ছিল এবং অস্ট্রিয়া থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি মেদুলিনের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাতাসে পাক খেতে থাকে।

এরপর তা তীব্র গতিতে মাটিতে আছড়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানটিতে পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে, বাকি দুই আরোহীর বর্তমান পরিণতি সম্পর্কে এখনও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্যও জানা যায়নি।

বিজ্ঞাপন