সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগের 'প্লেয়ার অব দ্য সিজন' খিচা কাভারাস্কেলিয়া

খিচা কাভারাস্কেলিয়া চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

চ্যাম্পিয়নস লিগের 'প্লেয়ার অব দ্য সিজন' খিচা কাভারাস্কেলিয়া

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফরাসি ক্লাব পিএসজি'র খিচা কাভারাস্কেলিয়া।

তিনি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের জন্য ক্লাবটিকে নেতৃত্ব দেওয়ার কারণে এই সম্মান অর্জন করেন। শনিবার (৩০ মে) ফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-১ সমতায় অতিরিক্ত সময় শেষ হওয়ার পর টাইব্রেকারে জয় পেয়ে ইউরোপের সেরা ক্লাবের মুকুট ধরে রাখে পিএসজি।

কাভারাস্কেলিয়া পুরো আসরে ১০টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেন। ফাইনাল ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে দ্বিতীয়ার্ধে তার আদায় করা পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান।

২৫ বছর বয়সী এই ফুটবলার মৌসুমসেরা একাদশেও জায়গা পেয়েছেন। তার সঙ্গে পিএসজির আরও চার সতীর্থ— দেম্বেলে, মার্কিনিয়স, নুনো ম্যানডেজ এবং ভিতিনিয়া সেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।

ফাইনালের ম্যাচসেরাও হন ভিতিনিয়া। উয়েফা ২০২৫-২৬ মৌসুমের অন্যান্য পুরস্কারগুলোর মধ্যে সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) এবং মৌসুমসেরা গোলের পুরস্কার পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ)।

বিজ্ঞাপন