বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
খেলাধুলা

ফ্রান্সে আর্সেনাল সমর্থকদের বিশৃঙ্খলা, ৪০০ জন আটক

ফ্রান্সে আর্সেনাল সমর্থকদের বিশৃঙ্খলার ঘটনায় ৪০০ জন আটক হয়েছে।

ফ্রান্সে আর্সেনাল সমর্থকদের বিশৃঙ্খলা, ৪০০ জন আটক

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে পিএসজির জয়ের পর ফ্রান্সের প্যারিসে আর্সেনাল সমর্থকরা রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৪ শতাধিক মানুষকে আটক করা হয়েছে, যার মধ্যে ২ শতাধিক জনকে প্যারিস থেকেই গ্রেফতার করা হয়।

সমর্থকরা শহরের দোকানপাট ভাঙচুর করেন এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ঘটান। তারা মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক হাজার সদস্য মোতায়েন করে এবং টিয়ার শেল ব্যবহার করে সমর্থকদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে।

এ সময় পুলিশের অন্তত ৭ জন সদস্য আহত হন। সহিংসতার ফলে ছয়টি যানবাহন, দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরো নুনেজ এই সহিংসতাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন