রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

পিএসজি ও আর্সেনালের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আজ

পিএসজি ও আর্সেনালের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আজ অনুষ্ঠিত হবে।

পিএসজি ও আর্সেনালের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আজ

আজ শনিবার (৩০ মে) রাত ১০ টায় বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে পিএসজি ও আর্সেনাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় শিরোপা জয়ের জন্য প্রস্তুত ফরাসি ক্লাবটি। অন্যদিকে, ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার পর গানারদের লক্ষ্য ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করা।

ম্যাচের আগে ফাইনাল প্রেস কনফারেন্সে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা জানান, প্রতিপক্ষকে পর্যবেক্ষণ করার কাজ শেষ হয়েছে। তিনি বলেন, "এখন শুধু অপেক্ষা। প্লেয়াররা আত্মবিশ্বাসী এবং ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে প্রস্তুত।"

আর্তেতা আরও যোগ করেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পিএসজি ম্যাচে যা করতে চায় এবং যেভাবে খেলতে চায়—সব কিছুর জন্যই আমরা প্রস্তুত। ভক্তদের বিশ্বকাপ শুরুর পূর্বে ভালো কিছু দিতে চাই। আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার থেকে ভালো আর কি হতে পারে।"

বিজ্ঞাপন