নিউক্যাসেল ইউনাইটেড থেকে অ্যান্থনি গর্ডনকে কিনে সবাইকে চমকে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
স্প্যানিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ট্রান্সফারের মোট মূল্য ধরা হয়েছে ৮০ মিলিয়ন ইউরো, যা নিশ্চিত অর্থ হিসেবে পরিশোধ করা হবে।
এছাড়া, পারফরম্যান্সভিত্তিক বোনাস হিসেবে আরও ১০ মিলিয়ন ইউরো যুক্ত হতে পারে, ফলে এই ট্রান্সফার প্যাকেজের সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে ৯০ মিলিয়ন ইউরোতে। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বার্সেলোনার অন্যতম ব্যয়বহুল সাইনিং হিসেবে বিবেচিত হচ্ছে।
বার্সেলোনার জন্য একটি সুবিধা হলো, চুক্তির ফি ধাপে ধাপে কয়েক বছরের মধ্যে পরিশোধের সুযোগ রাখা হয়েছে, যা ক্লাবটির আর্থিক ব্যবস্থাপনায় চাপ কমাবে।
গর্ডনের পারফরম্যান্সের ভিত্তিতে বোনাস কাঠামোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যার প্রথম ৫ মিলিয়ন ইউরো সরাসরি তার মাঠের পারফরম্যান্সের সঙ্গে যুক্ত থাকবে।
বার্সেলোনায় যোগ দিয়ে গর্ডন বলেন, "আমি খুবই গর্বিত। বিশ্বের সেরা ক্লাবের অংশ হতে পারা আমার জন্য স্বপ্নের মতো।" তিনি আরও জানান, "যেদিন আমি জানলাম বার্সা সত্যিই একটি বাস্তব অপশন, সেদিন থেকেই আমার কোনো সন্দেহ ছিল না।"