রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি সূচি প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি সূচি প্রকাশ

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রোববার (৩১ মে) যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছাবে আর্জেন্টিনা। সেখানে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত অনুশীলন করবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

পরে, ৫ জুন টেক্সাসে যাবে আর্জেন্টিনা। সেখানে ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এরপর ৮ জুন আলাবামার উদ্দেশে যাত্রা করবে দলটি। সেখানে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

এই দুই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

গত বৃহস্পতিবার (২৮ মে) ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্কোয়াডে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।

এছাড়া দলে রয়েছে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো তারকারা।

বিজ্ঞাপন