ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজধানী তেল আবিবে আবারও ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) শহরের প্রধান সড়কগুলোতে জড়ো হয়ে শত শত নাগরিক এই সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীদের হাতে যুদ্ধ বন্ধ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তাৎক্ষণিক পদত্যাগের দাবিতে লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। তারা সরকারের বিভিন্ন নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখোশ পরে প্রতীকী প্রতিবাদ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পশ্চিম তীরে চলমান সহিংসতার জন্য বর্তমান সরকার পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সমর্থন প্রদান করছে। তারা বলেন, বর্তমান প্রশাসন দেশের সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করছে না এবং জনস্বার্থ ক্ষুণ্ণ করছে।
অতএব, তারা অবিলম্বে এই ব্যর্থ প্রশাসনকে বিদায় জানিয়ে নতুন নির্বাচনের দাবি জানান।