গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন না গণভোটের রায় কার্যকর হয়।"
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি উপেক্ষা করছে।" তিনি জোটের কর্মসূচি ঘোষণা করেন।
১১ দলে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ১১ এপ্রিল সারাদেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।